বড় পর্দায় ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘‌বিশেষ করে ৭০ মিলিমিটার ও আইম্যাক্সে প্রথমবারের মতো “‍দ্য প্রেস্টিজ” দেখার সুযোগ তৈরি হওয়ায় আমি রোমাঞ্চিত।’

মুক্তির ২০ বছর পূর্তিতে আবারো বড় পর্দায় আসছে ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘দ্য প্রেস্টিজ’। ২০০৬ সালের ২০ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি এবার প্রথমবারের মতো ৭০ মিলিমিটার আইম্যাক্স পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শক। আগামী বছর ২৯ জানুয়ারি সিনেমাটি পুনরায় মুক্তি দেবে ডিজনি। সিনেমাটি বড় পর্দায় ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিস্টোফার নোলান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘‌বিশেষ করে ৭০ মিলিমিটার ও আইম্যাক্সে প্রথমবারের মতো “‍দ্য প্রেস্টিজ” দেখার সুযোগ তৈরি হওয়ায় আমি রোমাঞ্চিত।’ দুই মঞ্চজাদুকরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল ও হিউ জ্যাকম্যান। আরো রয়েছেন মাইকেল কেইন, স্কারলেট জোহানসন, রেবেকা হল, অ্যান্ডি সার্কিস ও ডেভিড বোয়ি। মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ১০৯ মিলিয়ন ডলার। পাশাপাশি দুটি বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল এটি।

আরও