‘গানটা লিখেছেন একজন লাজুক লোক’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। আগামী ৯ জুলাই ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে। ওয়েব সিরিজে একটি থিমসং আছে। পাভেল অরিনের সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন মাশা ইসলাম।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লেডিজ অ্যান্ড জেন্টলমেন নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। আগামী জুলাই ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে। ওয়েব সিরিজে একটি থিমসং আছে। পাভেল অরিনের সুর সংগীতায়োজনে গানটি গেয়েছেন মাশা ইসলাম। কিন্তু গানটি লিখেছেন কে? ফারুকী জানাচ্ছেন, গানটি লিখেছেন একজন লাজুক লোক। সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, লেডিজ অ্যান্ড জেন্টলমেন, প্লিজ ওয়েলকাম মাশা ইসলাম অন বোর্ড! আমার ওয়েব সিরিজের টাইটেল সং গাইছে মাশা! আমাদের আগামীর এক উল্লেখযোগ্য শিল্পী হতে যাচ্ছে সে নিঃসন্দেহে! আর এই গানটার সুর এবং সংগীতায়োজন করেছে পাভেল আরিন! আহারে জীবনসহ আমার অনেক কাজের সহযাত্রী পাভেল! ছেলে ভালো, কিন্তু একটু...

এরপর নির্মাতা রহস্য রেখে মজা করে লেখেন, আর গানটা লিখেছে একজন লাজুক লোক, যিনি লজ্জায় নাম বলতে পারছেন না! অনেকেই কমেন্টে লাজুক লোকটার পরিচয় দিচ্ছেন। সেই লাজুক লোক আর কেউ নন, ফারুকী নিজে।

খুব দ্রুতই গানটা দর্শকদের সামনে আসছে এমন ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, গানটা আপনাদেরকে শোনানোর আগে শান্তি পাচ্ছি না! সেই জন্য দ্রুত রিলিজ করতেছি! আই জাস্ট লাভ দ্য সং! সাদা-কালো ছবিটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফটো! এটা তুলতে গিয়ে কী কী কাণ্ড হইছে সেই ছবিগুলাও দিয়ে দিলাম!

ফেসবুকে পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে ফারুকী ভক্তরা লাজুক লোকের সন্ধানে নেমে পড়েন।

মোস্তফা সরয়ার ফরুকী বণিক বার্তাকে বলেন, গানের নাম এখনো ঠিক করিনি। তবে এটা আমাদের টাইটেল সং। গানটা তো আপনিই লিখেছেন? এমন প্রশ্নের জবাবে বলেন, মনে হয়। কবে মুক্তি দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই।

 ফারুকীর পোস্টে লেখক সাংবাদিক অপূর্ণ রুবেল মন্তব্যের ঘরে লিখেছেন, পুরো সিরিজের মধ্যে লাজুক মানুষটা প্রিয় ডিরেক্টর। গানটা তো মনে হয় ভাইই লিখেছেন।

আরেক গীতিকার সোমেশ্বর অলী গীতিকারের নাম লিখেছেন শ্রী অনুমানেংশু রায়। নামটা ফারুকীর পছন্দ হয়েছে। বিভিন্ন উত্সুক ভক্তের কমেন্টের রিপ্লাইতে তিনি গীতিকার হিসেবে এই নামটাই লিখছেন।

আরও