টিএসসিতে আজ মঞ্চ মাতাবে ব্যান্ড ‘আভাস’

কনসার্টে দর্শকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ‘আভাস’-এর প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সংগীতপ্রেমীদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার প্রত্যাশার কথা জানান। ব্যান্ডটির অফিশিয়াল পেজেও এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করার বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আজ গানের আয়োজন নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির আয়োজনে ‘কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে কনসার্টে সংগীত পরিবেশন করবে ব্যান্ডটি। আজ রাত ৮টায় শুরু হবে এ আয়োজন।

কনসার্টে দর্শকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ‘আভাস’-এর প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সংগীতপ্রেমীদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার প্রত্যাশার কথা জানান। ব্যান্ডটির অফিশিয়াল পেজেও এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করার বিষয়টি জানানো হয়েছে।

তুহীন বলেন, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যালের এই আয়োজনে গান শোনানোর পাশাপাশি দর্শকদের সঙ্গে সময় কাটাতে চান তারা। টিএসসিতে সবার সঙ্গে আড্ডায় মেতে ওঠার আশাবাদও প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিন ধরে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে জনপ্রিয় ‘আভাস’। ব্যান্ডটির পরিচিত গানগুলোর মধ্যে রয়েছে ‘আভাস’, ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’, ‘ক্যামেরা’ ও ‘সত্তা’।

আরও