আন্তর্জাতিক উৎসবে মেহজাবীনের ‘সাবা’

‘সাবা’ সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। সিনেমাটি এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার পাওয়ার এ খবরটি জানিয়েছেন মেহজাবীন নিজেই।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জন্য একের পর এক ভালো খবর আসছে। বিয়ের পরপরই এল নতুন সুখবর। তার প্রথম চলচ্চিত্র ‘সাবা’ ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে।

‘সাবা’ সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। সিনেমাটি এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার পাওয়ার এ খবরটি জানিয়েছেন মেহজাবীন নিজেই।

রোববার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, 'আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম সাবা। টিমের সবাইকে অভিনন্দন।’

সাবা মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বুসান, ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি ফেস্টিভ্যাল—প্রায় সব জায়গায় সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে।

এ সিনেমার মাধ্যমে টেলিভিশনে দীর্ঘ ১৪ বছর অভিনয়ের পর বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

আরও