ওটিটি থেকে ১৬০ কোটি রুপি পাচ্ছে জেলার টু

রজনীকান্ত অভিনীত সিনেমা জেলার। পরিচালনা করেন নেলসন দিলীপকুমার। সিনেমাটি ২০২৩ সালে বক্স অফিসের বহু রেকর্ড ভেঙেছিল।

ফলে এবার নির্মিত হচ্ছে জেলার টু। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তবে এর আগেই এক রেকর্ড করে বসেছে। ১৬০ কোটি রুপিতে জেলার টুর স্ট্রিমিং স্বত্ব কিনতে যাচ্ছে একটি স্ট্রিমিং প্লাটফর্ম। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে একটি স্ট্রিমিং পার্টনারের কাছ থেকে ১৬০ কোটি রুপি পেয়েছে সিনেমাটি। তাদের মতে, ‘এটি চলতি বছরের সবচেয়ে বড় নন-থিয়েট্রিক্যাল চুক্তি এবং সর্বকালের সবচেয়ে বড় তামিল সিনেমার চুক্তিও। এটি লিও-এর রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ১৫ বছরে রজনীকান্তের সবচেয়ে জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল নিয়ে তিনি আবারো তার সুপারস্টারডমের দাপট দেখাচ্ছেন।’

আরও