আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এবার আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন এ অভিনেতা।

হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় ও প্রযোজনার সঙ্গে যুক্ত তিনি। এবার আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন এ অভিনেতা। আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে। চলচ্চিত্রজগতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এ পুরস্কার। এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, ‘অভিনেতা ও প্রযোজক হিসেবে টম ক্রুজ প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। সিনেমা এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে তার প্রবল বিশ্বাস রয়েছে।’ কেনেডি আরো বলেন, ‘‌সিনেমার প্রতি এ ভালোবাসাই টম ক্রুজকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে।’

আরও