শিল্পকলায় শুরু হলো ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো নতুন আয়োজন। নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর ২৪তম আসর এটি। গতকাল উদ্বোধন হয়েছে আয়োজনটির। প্রদর্শনীতে ১৯১ শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো নতুন আয়োজন। নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর ২৪তম আসর এটি। গতকাল উদ্বোধন হয়েছে আয়োজনটির। প্রদর্শনীতে ১৯১ শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

গতকাল এ আয়োজনের উদ্বোধন হয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। বিকাল সাড়ে ৫টায় প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও অধ্যাপক মোস্তাফিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

প্রধান অথিতির বক্তব্যে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘যত আপনি মানুষের সঙ্গে কাজ করবেন তত আপনি মানুষ বুঝতে পারবেন। যেকোনো প্রতিযোগিতা শিল্পীদের জন্য ট্র্যাভেলিং। শিল্পের ক্ষেত্রে স্বীকৃতি গুরুত্বপূর্ণ। স্বীকৃতি আসলে মহাকালের জন্য গুরুত্বপূর্ণ কিছু না। আসলে আমরা আর্টের কাজটি করি নিজের বেদনা বা নিজের ক্ষত গোছানোর জন্য।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, ‘শিল্পকলা একাডেমিকে গণমানুষ ও তরুণদের কাছে নিয়ে যেতে চাই। ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর শিল্প ও বিচারকার্য জুরি বোর্ড কর্তৃক সততা ও নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করা হয়েছে। যারা পুরস্কৃত হয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। যারা অংশগ্রহণ করেছেন কিন্তু পুরস্কৃত হননি তাদেরও ধন্যবাদ, কারণ তাদের সামনে আরো বড় পথ খোলা আছে।’

উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যম যেমন চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরম্যান্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সব মাধ্যমের শিল্পকর্ম অন্তর্ভুক্ত রয়েছে। দুটি বিশেষ কিউরেটেড শিল্প-উপস্থাপনা এবারের ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’-এর বিশেষ সংযোজন।

উন্মুক্ত আহ্বানের মাধ্যমে বাছাইকৃত ১৯১ শিল্পীকে পুরস্কারের আওতায় এনে মোট ১০টি শিল্পকর্মের জন্য পুরস্কার দেয়া হয়। ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২৫’ পেয়েছেন আসফিকুর রহমান, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সীমা মণ্ডল, তৃতীয় পুরস্কার পেয়েছেন নুর এ আলা সিদ্দিক। এছাড়া সম্মাননাসূচক পুরস্কার পেয়েছেন সাতজন— মো. তানভীর আহমেদ জয়, লেখনেছা খাতুন, মো. ইমতিয়াজ ইসলাম, ঋতুরূপা তালুকদার সাথী, জিন্নাতুন জান্নাত, নাজনীন আহমেদ ও অন্তরা মেহরূখ আজাদ। ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২৫’ হিসেবে নগদ ২ লাখ টাকা ও একটি গোল্ড কোটেড মেডেল, দ্বিতীয় পুরস্কার নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার নগদ ১ লাখ টাকা। সম্মাননাসূচক সাতটি পুরস্কারের প্রতিটির মূল্যমান ৭৫ হাজার টাকা।

আরও