২০০ থেকে ৩০ কোটিতে নামল ‘টক্সিক’

হাজার কোটি রুপি আয় করার সম্ভাব্যতা থাকলেও এখন ৩০০ কোটি রুপি আয় করতেই হাঁপিয়ে যাচ্ছে টক্সিক।

মুক্তির পর টক্সিকের অবস্থাও ‘টক্সিক’ হয়ে উঠেছে। দ্বিতীয় দিনই সিনেমাটির আয় নেমে যেতে শুরু করে। হাজার কোটি রুপি আয় করার সম্ভাব্যতা থাকলেও এখন ৩০০ কোটি রুপি আয় করতেই হাঁপিয়ে যাচ্ছে টক্সিক। এ ঘটনার প্রভাব পড়েছেন টক্সিকের সব ক্ষেত্রেই। সিনেমাটির ডিজিটাল ও ওটিটি স্বত্ব নিয়েও সংকটে পড়েছে নির্মাতারা। মুক্তির আগে টক্সিকের ডিজিটাল স্বত্ব পেতে ২০০ কোটি রুপি অবধি প্রস্তাব করেছিল একটি ওটিটি প্লাটফর্ম। নির্মাতারা রাজি হননি। কিন্তু সিনেমাটি মুক্তির পর এর সমালোচনার কারণে এখন ওটিটি রাইটসের জন্য অফার কমে গেছে। সিনেমাটির জন্য মাত্র ৩০ কোটি রুপি দিতে চাচ্ছে ওটিটি প্লাটফর্মগুলো। নির্দিষ্ট একটি নয়, বরং সব ভাষার সংস্করণই এ দামে কিনে নিতে চায় প্লাটফর্মগুলো। টক্সিকের নির্মাতাদের জন্য দুঃসংবাদই বটে।

আরও