গত শুক্রবার মুক্তি পেয়েছে দায়রা। মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন কারিনা কাপুর ও পৃথ্বীরাজ সুকুমার। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে মাত্র ১ কোটি ১৫ লাখ রুপি। কারিনা কাপুরের সিনেমার সবচেয়ে ব্যর্থ ওপেনিং এটি। কিন্তু দ্বিতীয় দিনে আয় বেড়েছে প্রায় ৮৯ দশমিক ৫৭ শতাংশ। শনিবার সিনেমাটি আয় করেছে ২ কোটি ১৮ লাখ রুপি। ফলে দুদিনে ভারতের এ সিনেমার মোট আয় দাঁড়াল ৩ কোটি ৩৩ লাখ রুপি। তবে সিনেমাটি দেখতে হলে দর্শক খুবই কম এসেছে। শনিবার মোট ২০ দশমিক ৪৬ শতাংশ অকুপেন্সি রেকর্ড হয়েছে। অর্থাৎ প্রেক্ষাগৃহের মোট আসনের ২০ দশমিক ৪৬ শতাংশ দর্শক সিনেমাটি দেখতে গেছে। এর মধ্যে বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি দর্শক হয়েছে। সেখানে অকুপেন্সি ছিল ৪৫ শতাংশের কিছু বেশি।