ওটিটিতে শুভ-মিমের ‘মালিক’

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্লাটফর্মে হাজির হয়েছে দর্শকমহলে সাড়া জাগানো সিনেমা ‘মালিক’।

সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি ৬ আগস্ট রাত ১২টা থেকে ‘উৎসব’ প্লাটফর্মে দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মালিকের গল্পে উঠে এসেছে মায়ের সম্মান ও অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্ব। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজক সানজিদ আফফান। সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান।

প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে না পারা দর্শক কিংবা আবারো ‘মালিক’ উপভোগ করতে চান যারা, তারা এখন ‘উৎসব’-এর ওয়েবসাইট ও প্লাটফর্মে সিনেমাটি দেখতে পারবেন।

আরও