নতুন গান দিয়ে ন্যান্সির বছর শুরু

সম্প্রতি নতুন গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানটির শিরোনাম ‘যে স্মৃতি’। ডুয়েট গানটিতে তার সঙ্গে গেয়েছেন সংগীতশিল্পী শাহ্ হামজা। এমনকি নতুন প্রকাশিত এ গানের কথা, সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি ।

গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘‌গানটিতে যখন ভয়েস দিই, তখন মনে হলো আমার নিজের কথা বলছি। প্রায় ৪ ঘণ্টা লেগেছে এ গানে ভয়েস দিতে। যা কখনো আমার হয়নি। গানটির কথা ও সুর সবার মনে দাগ কাটবে আশা করছি।’ নব্বইয়ের দশকের ব্যান্ড শিল্পী শাহ্ হামজা। ১৯৯১ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি স্কুলের বন্ধুদের সঙ্গে ‘বেক ডোর ম্যান’ নামে ব্যান্ড গঠন করেন। তবে ব্যান্ডের বাইরে একক শিল্পী হিসেবেও গান করছেন। সর্বশেষ তিনি ‘‌ভেজা চোখ’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন গত বছর। সে স্মৃতি নিয়ে গানটি সম্পর্কে শাহ্ হামজা বলেন, ‘‌আমি বরাবরই একটু অন্য রকম কথা সুরের গান পছন্দ করে আসছি। এ গানের কথা ও সুরে শ্রোতারা নতুনত্ব পাবেন। তার সঙ্গে চমক ন্যান্সির কণ্ঠ। আমাদের দুজনের গায়কি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি।’ যে স্মৃতি গানটি শাহ্ হামজার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

আরও