ব্যাংককে আন্তর্জাতিক এক্সপো মাতালেন জাদুশিল্পী আলীরাজ

বাংলাদেশের জাদুশিল্পকে আন্তর্জাতিক অঙ্গণে আরো এক ধাপ এগিয়ে নিলেন ম্যাজিক আইকন আলীরাজ। বিদেশের মঞ্চে আধুনিক জাদুর নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তিনি শুধু দর্শকদের মুগ্ধ করেননি, বরং দেশের সুনাম অর্জনের ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে ইমপ্যাক্ট এক্সিবেশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক শিশু বিনোদন মেলা। সেখানে নতুন চমক নিয়ে হাজির হন বাংলাদেশের আলীরাজ।

জানা গেছে, শিশুপার্ক ও চিত্তবিনোদন প্রযুক্তির বিশাল এ আয়োজনে প্রথমবারের মতো যুক্ত করা হয় জাদুশিল্পের সরাসরি প্রদর্শনী। সেই আয়োজনের কেন্দ্রে ছিলেন আলীরাজ।

মেলার ফরেন ট্রেড শো-এ বাণিজ্যিক জাদু প্রদর্শনের জন্য একমাত্র শিল্পী হিসেবে বিশেষ আমন্ত্রণ পান তিনি। প্রতিদিন ৩০ মিনিটের দুটি শোতে আলীরাজ তুলে ধরেন তার অভিনব ম্যাজিক পারফরম্যান্স; যা পুরো এক্সপো জোনে সৃষ্টি করে আলাদা উত্তেজনা। প্রতিটি প্রদর্শনী শেষে দর্শকদের দাঁড়িয়ে করতালি এবং প্রশংসা জানানোর দৃশ্য ছিল অভূতপূর্ব।

আলীরাজের ভাষায়, দেশের সাংস্কৃতিক পরিচিতি বিশ্বে ছড়িয়ে দিতে জাদুশিল্প একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। উপযুক্ত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে দেশের জাদুশিল্প আন্তর্জাতিকভাবে আরো বিস্তৃত পরিসরে পরিচিত হবে।

আরও