বাংলাদেশেও স্টার ওয়ার্সের সিনেমা

২২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়াান অ্যান্ড গ্রোগু’। বাংলাদেশের দর্শকরাও প্রস্তুত হয়ে যেতে পারেন। কারণ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। এর ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পর্দায় আসছে স্টার ওয়ারস-এর নতুন সিনেমা। ২২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়াান অ্যান্ড গ্রোগু’। বাংলাদেশের দর্শকরাও প্রস্তুত হয়ে যেতে পারেন। কারণ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

ডিজনির ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজি ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজের অংশ এই সিনেমা। জন ফাভরো পরিচালিত তারকাবহুল সিনেমাটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকেল, জেরেমি অ্যালেন হোয়াইট, সিগুর্নি ওয়েভার প্রমুখ। সিনেমায় দেখা যাবে ডিন ডিজারিন ও তার ছোট শিষ্য গ্রোগু নতুন মিশনে বের হয়। কিন্তু কাজটা সহজ না, পদে পদে তাদের জন্য অপেক্ষা করে আছে নতুন বিপদ। তবে এসব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবেলা করতে গিয়ে ডিন ও গ্রোগুর সম্পর্ক আরও মজবুত হয়।

সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকমহলে আলোচনা চলছে। ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ মিশ্র। তবে আগ্রহের দিক থেকে এটি বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেক স্টার ওয়ারস ভক্ত ট্রেলারের ভিজ্যুয়াল, আইম্যাক্স স্কেল এবং ম্যান্ডো গ্রোগুর আবেগপূর্ণ সম্পর্ক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশেষ করে গ্রোগুর নতুন ফোর্স ক্ষমতা, অ্যাকশন দৃশ্য এবং পুরনো স্টার ওয়ারস আবহ দর্শকদের মধ্যে নস্টালজিয়া তৈরি করে। ইউটিউবে বিভিন্ন রিঅ্যাকশন ভিডিও দ্রুত ভাইরাল হয়।

সিনেমাটি মুক্তির পরও এ নিয়ে দর্শকের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া থাকবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

আরও