মুক্তি পেয়েছে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক টু’। স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুসান বেয়ার। উত্তর আমেরিকার ৪ হাজার ১৪৬টি পর্দায় মুক্তি পায় এটি। প্রথম দিনে আয় হয়েছে ১ কোটি ৩০ লাখ ডলার। সিনেমাটি ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর সিকুয়াল। ওই বছর সিনেমাটি ফ্লপ করেছিল। এবার আশা করা যাচ্ছে মোটামুটি ব্যবসা করে নেবে এটি। কেননা পুরনো সিনেমার সিকুয়াল নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। প্রথম দিনে ১ কোটি ৩০ লাখ ডলার আয় করার পর টিকিট বিক্রি থেকে ধারণা করা হচ্ছে, রোববার এ সিনেমা ৩ কোটি ডলার আয় নিয়ে ওপেনিং উইকএন্ড শেষ করবে। সে হিসাবে বলা যায়, ৭ কোটি ৫০ লাখ ডলারে নির্মিত সিনেমাটি ভালোই করছে।