সম্প্রতি মুক্তি পাওয়া তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ও বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে। এবার জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির গল্প আরো এগিয়ে নিতে দৃশ্যম ৪ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর। সম্প্রতি মাজহাভিল মনোরমা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, চতুর্থ সিনেমাটি নির্মিত হবে এবং এতে প্রধান চরিত্রে আবারো দেখা যাবে মোহনলালকে। সম্প্রতি তিনি সাতজন ভিন্ন পরিচালকের সঙ্গে সাতটি সিনেমায় কাজ করার কথা জানিয়েছেন। সে তালিকায় রয়েছেন পরিচালক জিতু জোসেফও। ফলে জিতু জোসেফের সঙ্গে মোহনলালের সে সিনেমাই দৃশ্যম ৪ কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।