এ সময়ের ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের নাটকেও নিয়মিত কাজ করছেন তিনি। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউবে লাখের বেশি ভিউ পেয়েছে। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ‘অকারণ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন হিমি। এতে তনু চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটিতে তার সহশিল্পী নিলয় আলমগীর। রাজধানীর মতিঝিলের কলোনি, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে। অকারণ নিয়ে হিমি বলেন, ‘অকারণ নাটকে আমার সহশিল্পী নিলয় আলমগীর ভাই। আমাদের প্রাত্যহিক জীবনের নানা বাঁকের গল্প উঠে এসেছে এতে। যেহেতু রাজধানীর মতিঝিলের কলোনি, ফার্মগেটসহ অন্যান্য এলাকায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে, সে কারণে নাটকটি লোকেশনের দিক দিয়েও ভিন্নতা এসেছে, যা দর্শকের ভালো লাগবে।’