রদ্রিগোর জোড়া গোলে কোপা দেল রে জিতে নিল
রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর প্রথমবার এই কাপ জিতল স্প্যানিশ দলটি। খবর বিবিসি।
গতকাল শনিবার (৬ মে) রাতে সেভিলে অনুষ্ঠিত
ফাইনালে ২-১ গোলে হারে ওসাসুনা। এটি রিয়ালের ২০তম কোপা দেল রে শিরোপা জয়। আর পরাজিত
দলের দ্বিতীয় ফাইনাল।
১০৩ বছরের ক্লাব ইতিহাসে বড় একটি শিরোপা
জয়ে ওসাসুনার অপেক্ষা আরো বাড়ল। এর আগে ২০০৫ সালে রিয়াল বেতিসের কাছে হারে দলটি।
খেলা শুরুর ১০৬ সেকেন্ডে ফাইনালে দ্রুততম
গোল করে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। যা স্প্যানিশ কোনো ফাইনালে ১৭ বছরের রেকর্ড ভেঙেছে।
৭০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। মাঝে লুকাস তোরো শটে ৫৮তম মিনিটে সমতায় ফেরে
ওসাসুনা।
চলতি মৌসুমে লা লিগা শিরোপা ধরে রাখার
সম্ভাবনা প্রায় নেই রিয়ালের। তবে ভালোভাবে টিকে আছে চ্যাম্পিয়ন্স লিগে। আগামী ১০ মে
সেমি-ফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।