কিরগিজস্তানের উৎসবে লোকগান গাইবেন সূচনা শেলী

এবারের আসরের সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে ফোক গানের প্রতিযোগিতায় নিজের ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’ নিয়ে অংশ নেবেন সূচনা শেলী। তার পরিবেশনায় বাংলাদেশের লোকসংগীতের নিজস্ব সুর, ঐতিহ্য ও মরমি দর্শন তুলে ধরা হবে।

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসব ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন লোকগানের শিল্পী সূচনা শেলী। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে বাংলার লোক ঐতিহ্যের সুর তুলে ধরার যাত্রায় এবার যুক্ত হচ্ছে নতুন অধ্যায়।

এশিয়ার বিভিন্ন দেশের ক্রীড়া ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে প্রতি বছর কিরগিজস্তানে আয়োজিত হয় ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’। নোমেডিক বা যাযাবর জাতির ঐতিহ্য উদযাপনই এ আয়োজনের মূল লক্ষ্য। আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এর ষষ্ঠ আসর।

এবারের আসরের সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে ফোক গানের প্রতিযোগিতায় নিজের ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’ নিয়ে অংশ নেবেন সূচনা শেলী। তার পরিবেশনায় বাংলাদেশের লোকসংগীতের নিজস্ব সুর, ঐতিহ্য ও মরমি দর্শন তুলে ধরা হবে।

এ প্রসঙ্গে সূচনা শেলী বলেন, ‘বাংলাদেশের লোকসংগীত শুধু আমাদের সংস্কৃতির অংশ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন, দর্শন, আত্ম-অনুসন্ধান ও মানবিকতার দীর্ঘ ঐতিহ্য। আন্তর্জাতিক একটি মঞ্চে দাঁড়িয়ে সেই গান ও দর্শন বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারা আমার জন্য আনন্দের ও গর্বের। চেষ্টা করব আমাদের পরিবেশনায় বাংলার মাটি, মানুষের জীবন, লালনের মানবতাবাদী দর্শন এবং বাংলার মরমি সংগীতের বৈচিত্র্য তুলে ধরতে। প্রতিযোগিতায় ভালো করার পাশাপাশি বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের লোকসংগীতের স্বকীয়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

কিরগিজস্তানের মঞ্চে এটিই সূচনা শেলীর প্রথম অভিজ্ঞতা নয়। ২০২৫ সালে দেশটিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে শতাধিক দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি।

আরও