৪২-এ মা হলেন ক্যাটরিনা, বেশি বয়সে সন্তান জন্ম দিয়েছেন বলিউডের যে তারকারা

চিকিৎসকদের মতে, ১৫ বছর বয়স থেকে ৩০ বছর বয়স পর্যন্ত একজন নারী সবথেকে বেশি ফার্টাইল থাকেন। তবে এ অভিনেত্রীরা প্রমাণ করেছেন সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে বেশি বয়সেও মা হওয়া সম্ভব। কম বয়সেই মা হতে হবে সমাজের এ প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছেন তারা। তাদের এ সাহসী পদক্ষেপ অনেক দম্পতিকে বেশি বয়সে পরিবার শুরু করার অনুপ্রেরণা যোগাচ্ছে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাতৃত্বের সম্ভাবনা কমে আসে, এ ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনেত্রী। যখন অনেক দম্পতি আধুনিক চিকিৎসা পদ্ধতি বা সারোগেসির মাধ্যমে মা-বাবা হওয়ার পথ বেছে নিচ্ছেন, তখন এ অভিনেত্রীরা চল্লিশের আশপাশে বা বেশি বয়সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন। তাদের এ পথচলা অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

চলুন জেনে নেয়া যাক এমন কয়েকজন বলিউড অভিনেত্রীর কথা, যারা বেশি বয়সে মা হয়েছেন:

ক্যাটরিনা কাইফ

এ তালিকার সবচেয়ে সাম্প্রতিক সংযোজন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। ৭ নভেম্বর ক্যাটরিনা এবং ভিকি কৌশল দম্পতি তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। ৪২ বছর বয়সে মা হয়েছেন ক্যাটরিনা। শুক্রবার ভিকি-ক্যাট একটি কার্ড পোস্ট করে তাদের ভক্তদের পুত্র হওয়ার সুখবর দেন। এরপর থেকেই বলিউড তারকা ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এ তারকা মা-বাবা। ২০২১ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের এ আলোচিত জুটি।

কারিনা কাপুর খান

বলিউড তারকা কারিনা কাপুর বর্তমানে দুই সন্তানের জননী। ৪০ বছর বয়সে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন বেবো। কারিনা-সাইফ দম্পতির প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়েছিল ২০১৬ সালে। ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের এ তারকা দম্পতি।

ঐশ্বরিয়া রাই বচ্চন

প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন যখন মা হন, তখন তার বয়স ৩৮। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় কন্যা আরাধ্যার। দেরিতে প্রেগন্যান্সির কারণে অবশ্য শরীরিক কিছু সমস্যার সম্মুখীনও হয়েছিলেন তিনি। ২০০৭ সালে বচ্চন পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ বলিউড সুপারস্টার।

মাধুরী দীক্ষিত

'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিত ২০০৩ সালে তার প্রথম পুত্র আরিন এবং ২০০৫ সালে তার দ্বিতীয় পুত্র রায়ান- এর জন্ম দেন। প্রথম সন্তানের জন্মের সময় এ বলিউড ডিভার বয়স ছিল ৩৭ বছর। ১৯৯৯ সালে কার্ডিওভাসকুলার সার্জন শ্রীরাম মাধব নেনে-কে বিয়ে করেন মাধুরী।

রানী মুখার্জি

বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি মা হয়েছেন ৩৭ বছর বয়সে। ২০১৪ সালে গোপনে যশ রাজ ফিল্মসের কর্ণধার, প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন বাঙালি এ নায়িকা। ২০১৫ সালের ৯ ডিসেম্বর আদিত্য-রানির ঘরে আসে ছোট্ট আদিরা।

বিপাশা বসু

২০২২ সালের ১২ নভেম্বর বিপাশা বসু তার প্রথম সন্তানের জন্ম দেন। ৪৩ বছর বয়সে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এ বাঙালি অভিনেত্রী। অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছ’বছরের মাথায় তাদের কোলজুড়ে আসে সন্তান।

সোনম কাপুর

২০২২-এর অগস্টে প্রথম সন্তান বায়ুর জন্ম দেন সোনম। সোনম কাপুর প্রথম সন্তানের মা হয়েছেন ৩৭ বছর বয়সে। ২০১৮ সালের মে-তে দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন অনিল-কন্যা।

নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া যখন তার প্রথম সন্তান জন্ম দেন, তখন তার বয়স ছিল ৩৭ বছর। অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তার পরেই তড়িঘড়ি করে ২০১৮ সালের ১০ মে বিয়ে সারেন নেহা ও অঙ্গদ জুটি। সেই বছরই জন্ম নেয় তাদের সন্তান মেহর। ২০২১ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র গুরিক।

চিকিৎসকদের মতে, ১৫ বছর বয়স থেকে ৩০ বছর বয়স পর্যন্ত একজন নারী সবথেকে বেশি ফার্টাইল থাকেন। তবে এ অভিনেত্রীরা প্রমাণ করেছেন সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে বেশি বয়সেও মা হওয়া সম্ভব। কম বয়সেই মা হতে হবে সমাজের এ প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছেন তারা। তাদের এ সাহসী পদক্ষেপ অনেক দম্পতিকে বেশি বয়সে পরিবার শুরু করার অনুপ্রেরণা যোগাচ্ছে।

আরও