ডুমসডেতে থাকবেন স্যান্ড্রা হুলার?

অ্যান্থনি ও জো রুশো পরিচালিত ছবিটির মধ্য দিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) অভিষেক হতে যাচ্ছে জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলারের।

মার্ভেলের আসন্ন সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। তারকাবহুল অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হলেন আরো একজন। অ্যান্থনি ও জো রুশো পরিচালিত ছবিটির মধ্য দিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) অভিষেক হতে যাচ্ছে জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলারের। ‘অ্যানাটমি অব আ ফল’ ছবিতে অভিনয়ের জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন হুলার। জানা গেছে, অ্যাভেঞ্জার্স: ডুমসডেতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। তবে তার চরিত্র সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি মার্ভেল স্টুডিওস। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ স্টান্ট রেজিস্টারে হুলারের নাম দেখা যাওয়ার পর ছবিটিতে তার সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, হুলারকে ছবিতে সিনথিয়া ভন ডুমের চরিত্রে দেখা যেতে পারে। তিনি ডক্টর ডুমের মা। তবে এ বিষয়ে মার্ভেল স্টুডিওজ এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

আরও