নাটকের পসরা নিয়ে আসছে টেলিভিশন চ্যানেলগুলো

ঈদ মানেই টেলিভিশন নাটক। প্রতি ঈদেই টেলিভিশনে থাকে নাটক। এর কোনো কোনোটি সামাজিক, আবার কোনো কোনোটি হাসির। এর সঙ্গে থাকে রোমান্টিক নাটক। এক সময়ের হাসির নাটকের ছিল আলাদা বাজার। তবে এখন হাসির নাটক তুলনামূলক কম হয়। তবে একেবারে কম নয়। বেশকিছু নাটক প্রতি বছরই হয়। এ বছরও থাকছে তেমন কিছু নাটক। তবে দেখা যাচ্ছে, গত কয়েক বছরে রোমান্টিক

ঈদ মানেই টেলিভিশন নাটক। প্রতি ঈদেই টেলিভিশনে থাকে নাটক। এর কোনো কোনোটি সামাজিক, আবার কোনো কোনোটি হাসির। এর সঙ্গে থাকে রোমান্টিক নাটক। এক সময়ের হাসির নাটকের ছিল আলাদা বাজার। তবে এখন হাসির নাটক তুলনামূলক কম হয়। তবে একেবারে কম নয়। বেশকিছু নাটক প্রতি বছরই হয়। এ বছরও থাকছে তেমন কিছু নাটক। তবে দেখা যাচ্ছে, গত কয়েক বছরে রোমান্টিক নাটকের দর্শকই বেশি। যত নাটকই আসে, তার মধ্যে রোমান্টিক নাটকের ভিউ হয় সবচেয়ে বেশি।

এ বছর দেখা গেছে রোমান্টিক নাটকের প্রতি দর্শকের আগ্রহ। ক্লোজআপের ভ্যালেন্টাইন ডের নাটক এর মধ্যে অন্যতম। ছিল আরো অনেক নাটকই। নাম করা যায় ‘পথে হলো দেরী’র। অপূর্ব ও তটিনী অভিনীত এ নাটক দর্শক পছন্দ করেছিল। নানা সময় এখনো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নাটকের সংলাপ, দৃশ্য ও ক্লিপ। সে ধারাবাহিকতায় আসছে বেশকিছু রোমান্টিক নাটক। চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও আসছে নাটক।

কয়েকটি নাটকের নাম করাই যায়। এর মধ্যে আছে জোভান ও পায়েলের ‘‌মাধবীলতা’। প্রবীর রায় চৌধুরী ও অনিক ইসলামের যৌথ চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন প্রবীর নিজেই। পায়েলের আরেকটি নাটকের নাম ‘‌রূপকথা’। তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয় করছেন তিনি। রচনার পাশাপাশি এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। এর ব্যাপ্তি ৭৫ মিনিট বলে রূপকথাকে বলা হচ্ছে সিনেমা। 

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আয়োজন করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রচার হবে জনপ্রিয় চার নির্মাতার বিশেষ চার নাটক। থাকছে হারুন রশীদের রচনা ও মাহফুজার রহমানের প্রযোজনায় ‘চাঁন রাতের মেহমান’, নূরুদ্দিন জাহাঙ্গীরের মূল গল্পে আকরাম খানের নাট্যরূপ ও পরিচালনায় এবং আব্দুলাহ আল মামুনের প্রযোজনায় ‘গোলাপের সুবাস’, অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এবং নাসির উদ্দিনের প্রযোজনায় নাটক ‘যৌবন’। মোস্তাক আহমেদের মূল গল্পে পান্থ শাহরিয়ারের রচনা ও পরিচালনায় এবং শাহজামান মিয়ার প্রযোজনায় নাটক ‘নীলাভ’। 

বিশেষ আয়োজন থাকছে মাছরাঙা টেলিভিশনে। থাকছে সাত পর্বের ধারাবাহিক ‘‌ইতি তোমার আমি’। বৃন্দাবন দাসের পরিচালনায় নাটকটি আসছে। রচনা করেছেন এজাজ মুন্না। ঈদের সাতদিন এ নাটক প্রচার হবে রাত ৯টা ১০ মিনিটে।

একক নাটক থাকছে অনেক। এর মধ্যে আছে সোহাইল রহমানের রচনা ও শাহ মোহাম্মদ রাকিবের পরিচালনায় ‘এভাবেও ভালোবাসা হয়’। অভিনয়ে আছেন মুশফিক ফারহান ও সাদিয়া আয়মান। মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় থাকছে ‘‌হেলমেট’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। এ জুটির নতুন নাটকটি নিয়ে আশাবাদী অনেকেই। রোমান্টিক ঘরানার আরেকটি সংযুক্তি হতে যাচ্ছে ‘‌হেলমেট’। থাকছে খায়রুল বাসার অভিনীত ‘‌চাবিওয়ালা’। ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান অভিনীত ‘‌পাতাবাহার’ পরিচালনা করেছেন তারেক রেজা শাহরিয়ার। শাশ্বত দত্তের সঙ্গে সাদিয়া আয়মান অভিনয় করছেন ‘‌রেহানা’ নাটকে। সুস্ময় সুমনের পরিচালনায় থাকছে ‘‌খাদক’। কিছুটা ভিন্নধর্মী গল্পে নির্মিত হয়েছে এটি। তানিন রহমানের পরিচালায় শাশ্বত দত্ত ও আইশা খান অভিনয় করেছেন ‘‌সেই সময়’ নাটকে। মারজুক রাসেলকে দেখা যাবে রিফাত আদনানের পরিচালনায় ‘‌একটি প্রেমের উপাখ্যান’ নাটকে। 

এমন আরো অনেক নাটকই নিয়ে আসছে মাছরাঙা টেলিভিশন। প্রতিটি নাটকেই চেষ্টা করা হয়েছে ভিন্নতা রাখার। দর্শকপ্রিয় মুখেরাই অভিনয় করেছেন নাটকগুলোয়। এছাড়া থাকছে সাতটি টেলিফিল্ম। ঈদের সাতদিন যথাক্রমে প্রচার হবে ‘‌উড়োচিঠি’, ‘‌প্রেমিক প্রেমিকা’, ‘‌ট্রু লাভ এক্সপ্রেস’, ‘‌বিষণ্ন সন্ধ্যার ডায়েরী’, ‘‌শাড়িওয়ালা ক্লথিং স্টোর’, ‘‌অলয়’ ও ‘‌ওয়েটিং ফর লাভ’।

ঈদ উপলক্ষ্যে দীপ্ত টিভিতে থাকছে বিশেষ আয়োজন। চ্যানেলটি নিয়ে আসছে বেশকিছু একক নাটক। এর সঙ্গে যুক্ত হচ্ছে দীপ্ত প্লের বেশকিছু অরিজিনাল ফিল্ম। ঈদের দিন বিকাল ৪টায় থাকছে ফিল্ম ইউএনও স্যার। ক্রিমিনালস থাকছে পরের দিন একই সময়ে। তৃতীয় দিন থাকছে ফিল্ম অপলাপ। এছাড়া প্রতিদিনই থাকছে একক নাটক। এর মধ্যে কিচির মিচির, মা ডাকলেই সব সুন্দর, মায়াফুল, বিজলী, মৎসকন্যাসহ প্রতিদিনই থাকছে একাধিক নাটক। অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা। দীপ্ত তাদের সেরাটাই দেয়ার চেষ্টা করেছে।

প্রতিটি টেলিভিশন চ্যানেলেই থাকছে একক ও ধারাবাহিক নাটক। এর মধ্যে চ্যানেল আইয়ে থাকছে ১৫টি নাটক। এসব নাটক পরিচালনা করছেন সালাহউদ্দিন লাভলু, আবুল হায়াত, চয়নিকা চৌধুরী প্রমুখ। এছাড়া এটিএন বাংলায় থাকছে হানিফ সংকেতের নাটক ‘‌আলোকিত অন্ধকার’। 

প্রতিটি চ্যানেলই নাটকের পাশাপাশি প্রচার করবে টেলিফিল্ম। উল্লিখিত চ্যানেলগুলো বাদে অন্যান্য চ্যানেলেও থাকছে বিশেষ আয়োজন। তবে দর্শকের নজর থাকবে বিশেষ নাটকগুলোর প্রতি। যেমন চ্যানেল আইয়ে এবারো থাকবে ‘‌ছোটকাকু’ সিরিজের একটি নাটক। এছাড়া হানিফ সংকেতের নাটকের পাশাপাশি দর্শকের নজর থাকবে ইউটিউব চ্যানেলেও।

আরও