পরিচালনায় আসছেন রণবীর কাপুর

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালনায় অভিষেকের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রণবীর কাপুরের অভিনয়জীবন দুই দশকের। বিভিন্ন ঘরানার সিনেমায় একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় নতুন নতুন চরিত্রে অভিনয়ের পাশাপাশি এবার ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালনায় অভিষেকের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এমনকি অভিনেতা হিসেবে আগামী এক দশকই তার ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে পারে বলেও আভাস দিয়েছেন। রামায়ণ সিনেমার সহ-অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে বিবিসি এশিয়ান নিউজ নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা হওয়ার দীর্ঘদিনের স্বপ্নের কথা জানান রণবীর। তিনি জানান, এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। দুই-তিন বছরের মধ্যে পরিচালনায় অভিষেক ঘটানোর পরিকল্পনাও রয়েছে তার। তিনি আরো জানান, এ দশকই হয়তো সিনেমায় তার শেষ দশক হচ্ছে।

আরও