২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘হাসিন দিলরুবা’। হিন্দি রোমান্টিক থ্রিলার এ সিনেমা রীতিমতো ঝড় তুলেছিল ওটিটিতে। এ বছর আসছে সিনেমার সিকুয়াল ‘ফির আয়ে হাসিন দিলরুবা’। গতকাল মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার, যা দেখেই বোঝা যাচ্ছে আগের গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে এবারের গল্প। রানী চরিত্রে ফিরছেন তাপসী পান্নু। সেই সঙ্গে নতুন মুখ হিসেবে সানি কৌশলকেও দেখা যাবে এবারের গল্পে। ওটিটিতে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ আগস্ট।