শাকিব খানের জন্মদিনে অপু-বুবলীর শুভেচ্ছা

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী ও মা গৃহিণী। অভিনেতার এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ। জন্মদিনের প্রথম প্রহরে শাকিবকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।

অপু বিশ্বাস শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয়ের একটি দৃশ্য জুড়ে দিয়ে শাকিবকে 'মাই শাহরুখ খান' হিসেবে সম্বোধন করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’

চিত্রনায়িকা শবনম বুবলীও সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী ও মা গৃহিণী। অভিনেতার এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শাকিব খান চলচ্চিত্রে পা রাখেন। তবে দর্শকের মনে ২০০৭ সাল থেকে দেশের শীর্ষ নায়ক হিসেবে জায়গা করে নিতে শুরু করেন।

আরও