অভাগীর রূপে বড় পর্দায় মিথিলা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের লেখক ও নির্মাতা অনির্বাণ চক্রবর্তী।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের লেখক ও নির্মাতা অনির্বাণ চক্রবর্তী। সিনেমার নাম ‘ও অভাগী’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে নির্মাতা জানিয়েছেন, সিনেমার প্রয়োজনে তিনি মূল কাহিনী কিছুটা বদলে নিয়েছেন। সমকালীন সময়ের ছাপ থাকবে সিনেমার গল্পে। এরই মধ্যে সিনেমাটির ফাস্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা, যেখানে মিথিলাকে ভিন্নভাবে দেখা গেছে।

আরও