দর্শকের নাগালে আসছে ‘দি ওডিসি’

ক্রিস্টোফার নোলানের দি ওডিসি অবশেষে ঘরে বসে দেখার সুযোগ আসছে। হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত এ বহুল আলোচিত সিনেমাটি আগামী ১৭ নভেম্বর থেকে ডিজিটাল প্লাটফর্মে কেনার সুযোগ আসছে।

গত ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির চার মাস পর ডিজিটাল মাধ্যমে আসছে সিনেমাটি। একই দিনে ফোর-কে আল্ট্রা এইচডি ব্লু-রে সংস্করণেও মুক্তি পাবে দি ওডিসি। প্রায় ৩ ঘণ্টার এ মহাকাব্যিক সিনেমাটি মুক্তির পর একচেটিয়াভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শন হয়েছে। সাধারণত বড় স্টুডিওর সিনেমাগুলো যত দ্রুত ডিজিটাল ও হোম এন্টারটেইনমেন্ট প্লাটফর্মে চলে আসে, তার তুলনায় দি ওডিসির প্রেক্ষাগৃহে প্রদর্শনের সময় ছিল উল্লেখযোগ্যভাবে দীর্ঘ। নোলান ও ইউনিভার্সাল একই ধরনের কৌশল নিয়েছিল ‘ওপেনহাইমার’-এর ক্ষেত্রেও। ২০২৩ সালের নভেম্বরে প্রিমিয়াম ভিডিও অন ডিমান্ড ও ফিজিক্যাল মিডিয়ায় মুক্তির আগে সিনেমাটি ১২৩ দিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল।

আরও