প্রকাশ পেল মহেশ বাবুর ‘রুদ্র’ লুক

এক নোটে রুদ্র চরিত্রটির দ্বৈত বৈশিষ্ট্য তুলে ধরেছেন রাজামৌলি। তিনি লিখেছেন, ‘রুদ্র এমন একটি উদ্দেশ্য পূরণের জন্য জন্মেছে, যা তার নিজের চেয়েও অনেক বড়।’

অভিনেতা মহেশ বাবুর জন্মদিন ছিল রোববার। এ উপলক্ষে এসএস রাজামৌলি তার নতুন সিনেমা ‘বারাণসী’তে মহেশের লুক প্রকাশ করেছেন। দুটি স্থিরচিত্র প্রকাশ করা হয়। ছবিগুলোতে আফ্রিকার লোকেশনে রুদ্র চরিত্রে মহেশ বাবুকে দেখা গেছে।

ছবিগুলোর সঙ্গে দেয়া এক নোটে রুদ্র চরিত্রটির দ্বৈত বৈশিষ্ট্য তুলে ধরেছেন রাজামৌলি। তিনি লিখেছেন, ‘রুদ্র এমন একটি উদ্দেশ্য পূরণের জন্য জন্মেছে, যা তার নিজের চেয়েও অনেক বড়। এমন এক নিয়তি সে বহন করে, যা সে নিজে কখনো চায়নি। সে রসিক, সে ভঙ্গুর, আবার সে ভয়ংকরও। মহেশ এই বৈশিষ্ট্যগুলোই চরিত্রটির মধ্যে নিয়ে এসেছে। যে কেউ ভয়ংকর চরিত্রে অভিনয় করতে পারে। কিন্তু একই সঙ্গে ভয়ংকর ও ভঙ্গুর—এই দুই বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে পারে খুব কম মানুষ।’

সূত্র: ভ্যারাইটি

আরও