স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল

সোমবার (৭ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

১১ এপ্রিল রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন শনিবার (১২ এপ্রিল) উদযাপন করার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

যেখানে বলা হয়, মহান স্বাধীনতা দিবস সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর পাশাপাশি একই দিনে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অন্যদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় এরই মধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ মারা গেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে ইসরায়েলের সেনারা। ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এ প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরের দিন শনিবার (১২ এপ্রিল) উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, দেশের ৪টি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একই দিনে বিকাল ৩টা থেকে কনসার্ট শুরু হবে।

আরও