যুক্তরাষ্ট্রে গাইবেন জেমস, ডালাস মাতাতে প্রস্তুতি শেষ

আয়োজক প্রতিষ্ঠান মুনলাইট ইভেন্টস জানিয়েছে, বিশাল ভেন্যুটিকে আটটি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। টিকিটের দাম রাখা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত।

নগরবাউলের ভোকাল জেমস এবার যাচ্ছেন যুক্তরাষ্ট্র মাতাতে। আগামী ১৪ জুন টেক্সাসের ডালাসে প্ল্যানো ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত হবে ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শীর্ষক কনসার্ট। অনলাইন প্লাটফর্ম Ticketfyus.com এ এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান মুনলাইট ইভেন্টস জানিয়েছে, বিশাল ভেন্যুটিকে আটটি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। টিকিটের দাম রাখা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত।

আয়োজকরা বলছেন, এটি হবে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ও ঐতিহাসিক কনসার্ট। খবরটি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

আয়োজকদের অন্যতম সাজ্জাদুল ইসলাম জানান, ডালাসে এত বড় ভেন্যুতে এর আগে কোনো বাংলাদেশী ব্যান্ড পারফর্ম করেনি। এটি শুধু একটি কনসার্ট নয়, আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ভক্তদের জন্য এটি হবে বিরল এক সুযোগ। জেমস নিজেও মুখিয়ে আছেন তার ভরাট কণ্ঠ আর গিটারে ঝড় তুলতে।

যুক্তরাষ্ট্রের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ খবর। রকস্টারের গানে আবারো প্রবাসী বাংলাদেশীরা মাতবেন, সেটাই এখন অপেক্ষার বিষয়।

উল্লেখ্য, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে নগরবাউলের ১০টি কনসার্ট করার কথা থাকলেও ব্যান্ডটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে শেষ পর্যন্ত তাদের ২৫টি শো করতে হয়েছিল! এবারের সফরেও এমন কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও