গৌরীকে আমিরের দেয়া রুবির আংটিটি তৈরি করেছেন ১৩১ কারিগর

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, এ মানের রুবি সংগ্রহ করতেই সময় লেগেছে তিন মাস। কারণ বিশ্বের মাত্র দশমিক ১ শতাংশেরও কম রুবি এমন বিরল হয়ে থাকে। আংটিটি তৈরিতে লেগেছে ২৫৬ ঘণ্টারও বেশি সময় এবং এটি তৈরি করেছেন ১৩১ জন কারিগর।

আমির খান বিয়ে করলেন ৬ জুলাই। মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনেই ঘরোয়া আয়োজনে বিয়ে করেন গৌরী স্প্র্যাটকে। তেমন জাঁকজমক ছিল না, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও দুই পক্ষের সন্তানরা। ফলে পুরো আয়োজনটি হয়ে ওঠে ব্যক্তিগত ও আবেগঘন। তবে এরই মধ্যে আলোচনায় এসেছে আমির ও গৌরীর বিয়ের আংটিটি। বিশেষ এ আংটিটি তৈরি করেছেন ১৩১ কারিগর, নিয়েছেন ২৫৬ ঘণ্টারও বেশি সময়।

অনাড়ম্বর বিয়েতেই গৌরীকে চমৎকার একটি উপহার দিয়েছেন আমির খান। উপহারটি বিশেষ এক আংটি। ‘কুইন’ নামের এক প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। আংটির কেন্দ্রে বসানো হয়েছে মাদাগাস্কার থেকে সংগ্রহ করা অত্যন্ত বিরল প্রাকৃতিক রুবি। সোনার মুকুট সদৃশ একটি কাঠামোর ওপর রুবিটি বসানো। আরো রয়েছে ৪০টি হীরা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, এ মানের রুবি সংগ্রহ করতেই সময় লেগেছে তিন মাস। কারণ বিশ্বের মাত্র দশমিক ১ শতাংশেরও কম রুবি এমন বিরল হয়ে থাকে। আংটিটি তৈরিতে লেগেছে ২৫৬ ঘণ্টারও বেশি সময় এবং এটি তৈরি করেছেন ১৩১ জন কারিগর।

উল্লেখযোগ্য বিষয় হলো গৌরীর জন্য আমিরের তৈরি করানো এটিই প্রথম বিশেষ গহনা নয়। চলতি বছরের শুরুতে গৌরীকে ব্রাজিল থেকে সংগ্রহ করা বিরল অ্যাকোয়ামেরিন পাথর ও ৪০টি প্রাকৃতিক হীরা বসানো আরেকটি আংটি পরতে দেখা যায়। সেটিও ছিল আমিরের উপহার।

আমির খান পারফেকশনিস্ট হিসেবে পরিচিত। তার বিয়ের আয়োজনেও এর প্রমাণ মেলে। অনাড়ম্বর হলেও আয়োজনটি ছিল সুচারু। অনুষ্ঠানের আরেকটি আবেগঘন দিক ছিল সন্তানদের অংশগ্রহণ। আমিরের ছেলে আজাদ রাও খান এবং গৌরীর ছেলে কুইন অনুষ্ঠানে ‘রিং বেয়ারার’ হিসেবে দায়িত্ব পালন করেন। বিষয়টি এ ঘরোয়া বিয়েকে আরো স্মরণীয় করে তোলে।

তাদের পোশাকেও ছিল রুচি ও আভিজাত্য। আমির খানের সঙ্গে বিয়ের জন্য গৌরী স্প্র্যাট বেছে নেন সব্যসাচী মুখার্জির নকশা করা একটি কাস্টম পোশাক। প্রচলিত লাল রঙের ভারী কনের সাজের পরিবর্তে তিনি পরেছিলেন হালকা রঙের একটি লেহেঙ্গা। এতে সূক্ষ্ম সাদা ফুলেল কারুকাজ করা ছিল। এর সঙ্গে ছিল স্বচ্ছ ওড়না ও পান্নাখচিত স্তরযুক্ত পোলকি গহনা।

তার মেকআপ শিল্পী জানান, গৌরীর সাজে ‘সেকেন্ড-স্কিন’ বা ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলার কৌশল অনুসরণ করা হয়েছে। ছোট ছোট সাদা ফুল দিয়ে সাজানো বোহেমিয়ান ফিশটেইল বেণি করা হয়েছিল।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও