আগ্রহীদের নির্মাণ শেখাবেন শাওকী

মাস্টারক্লাসে ওয়েব সিরিজের জন্য গল্প নির্বাচনের পদ্ধতি, পর্ব ভাগ করার কৌশল এবং ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কাজের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করবেন শাওকী। পাশাপাশি পিপিএমের প্রস্তুতি ও একটি প্রজেক্টে নির্মাতার দায়িত্ব নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা। অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করে শাওকীর কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানার সুযোগও পাবেন।

ওটিটিতে নির্মাণের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন সৈয়দ আহমেদ শাওকী। ‘তাকদীর’, ‘কারাগার’ ও ‘গুলমোহর’-এর মতো সিরিজ দিয়ে দর্শকের প্রশংসা পেয়েছেন এই নির্মাতা। এবার আগ্রহীদের সঙ্গে নিজের নির্মাণের অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি।

নির্মাণ নিয়ে শাওকীর এই মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট। একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালসের আয়োজনে বিকাল ৪টায় শুরু হবে ক্লাসটি। চার ঘণ্টার এই আয়োজন চলবে রাত ৮টা পর্যন্ত।

মাস্টারক্লাসে ওয়েব সিরিজের জন্য গল্প নির্বাচনের পদ্ধতি, পর্ব ভাগ করার কৌশল এবং ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কাজের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করবেন শাওকী। পাশাপাশি পিপিএমের প্রস্তুতি ও একটি প্রজেক্টে নির্মাতার দায়িত্ব নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা। অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করে শাওকীর কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানার সুযোগও পাবেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই মাস্টারক্লাসে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ৩০ জন। এরই মধ্যে নিবন্ধন শুরু হয়েছে। একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালসের ফেসবুক পেজে দেওয়া নির্দিষ্ট লিংকের মাধ্যমে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।

এদিকে নির্মাতা হিসেবে শাওকীর নতুন কোনো কাজ সম্প্রতি মুক্তি না পেলেও তার চিত্রনাট্যে এসেছে ‘হেডলাইন’। হইচইয়ে মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনিম। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিনসহ অনেকে।

আরও