পর্দায় অনিয়মিত মনোজ, কারণ জানালেন সেলিব্রিটি টক শোয়

নিজের প্রযোজিত ‘সাঁকোটা দুলছে’ ঘিরে অর্জন, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন মনোজ। পাশাপাশি পর্দায় তাকে আগের মতো নিয়মিত দেখা না যাওয়ার কারণ নিয়েও কথা বলেছেন এ অভিনেতা-নির্মাতা। শোবিজে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে দেশের বিনোদন অঙ্গনের নানা বাস্তবতা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি

অভিনেতা ও নির্মাতা মনোজ প্রামাণিক। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। এবার আগামীর সময় এন্টারটেইনমেন্টের সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’-এর বিশেষ পর্বে অতিথি হয়েছেন এ অভিনেতা। পান্থ আফজালের উপস্থাপনায় আলাপচারিতায় নিজের কাজ, ব্যক্তিজীবন, সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন এবং দেশের শোবিজ ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মনোজ। আলোচনায় উঠে এসেছে তার প্রযোজিত ‘সাঁকোটা দুলছে’র বিশ্বজয়ের গল্প, অভিনয় থেকে কিছুটা দূরে থাকার কারণ এবং আগামীর কাজের পরিকল্পনাও।

নিজের প্রযোজিত ‘সাঁকোটা দুলছে’ ঘিরে অর্জন, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন মনোজ। পাশাপাশি পর্দায় তাকে আগের মতো নিয়মিত দেখা না যাওয়ার কারণ নিয়েও কথা বলেছেন এ অভিনেতা-নির্মাতা। শোবিজে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে দেশের বিনোদন অঙ্গনের নানা বাস্তবতা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।

আলাপচারিতায় উঠে এসেছে মনোজের ব্যক্তিজীবনও। সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন, ব্যক্তিগত ভাবনা ও লক্ষ্মীপূজার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। পাশাপাশি দেশের শোবিজ ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে নিজের উপলব্ধি জানিয়েছেন এ অভিনেতা। তার কথায় উঠে এসেছে কাজের সাফল্যের গল্প, ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা এবং কিছু না-পাওয়ার আক্ষেপ।

‘স্টার স্টোরিজ’-এর এ বিশেষ পর্ব প্রচারিত হবে আজ রাত ৭টায়। আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে।

আরও