তামিম-অবন্তীর নতুন গান প্রিয় কবিতা

গানটি প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, ‘‌অবন্তী আপুর কণ্ঠে জাদু আছে। কী মিষ্টি কণ্ঠ। খুব ইচ্ছে ছিল তার সঙ্গে ডুয়েট করার। অবশেষে আসছে আমাদের নতুন গান। মিষ্টি রোমান্টিক ধারার একটি গান। আশা করি সবার ভালো লাগবে।

তরুণ সংগীতশিল্পী ও সঙ্গীত পরিচালক তামিম ইসলাম। এরই মধ্যে ৭০টির বেশি মৌলিক গান প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি কণা, আতিয়া আনিসা, ঝিলিক, নিশ্চুপ বৃষ্টি, নদীসহ দেশের বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর সঙ্গে ডুয়েট গান করেছেন। এবার প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী অবন্তী সিথীর সঙ্গে ডুয়েট গান করেছেন তামিম। গানটির শিরোনাম প্রিয় কবিতা।

গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তামিম ইসলাম নিজেই। প্রিয় কবিতা গানটি প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, ‘‌অবন্তী আপুর কণ্ঠে জাদু আছে। কী মিষ্টি কণ্ঠ। খুব ইচ্ছে ছিল তার সঙ্গে ডুয়েট করার। অবশেষে আসছে আমাদের নতুন গান। মিষ্টি রোমান্টিক ধারার একটি গান। আশা করি সবার ভালো লাগবে।

গানটি শিগগিরই তামিম ইসলামের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। নতুন এই গান নিয়ে আশাবাদী তামিম। শ্রোতারা গানটি পছন্দ করবেন বলেই প্রত্যাশা তার।

আরও