ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এখন বিশ্বব্যাপী সমাদৃত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, স্পটিফাইয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন এ গায়ক। বর্তমানে গান শোনার অন্যতম জনপ্রিয় মাধ্যম স্পটিফাই। এতে নিজের পছন্দের গান শোনা যায়, আবার পছন্দের গায়ক বা ব্যান্ডকে ফলো করা যায়। অরিজিৎ সিংয়ের আট কোটির বেশি ফলোয়ার আছে স্পটিফাইয়ে। বর্তমানে এতে তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি। ১১ কোটিরও বেশি অনুগামী নিয়ে এক নম্বরে আছেন ব্রিটেনের পপ গায়ক এড শিরান। দ্বিতীয় অবস্থানে আছেন আরিয়ানা গ্র্যান্ডে।