এক দশক পর রুপালি পর্দায় দেব-শুভশ্রী

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারো রুপালি পর্দায় ফিরছে টলিউডের অন্যতম প্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’। ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেতা দেব। গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে ছবিটির ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলার। রোমান্টিক দৃশ্য দিয়ে শুরু হলেও দ্রুতই গল্পের আবহ বদলে যায় বিচ্ছেদ, প্রতিশোধ আর তাণ্ডবময় অ্যাকশনে। দেবের রুক্ষ ও তেজস্বী লুকের পাশাপাশি নজর কেড়েছেন খলনায়ক রূপী অনির্বাণ ভট্টাচার্য। তবে এবার পূজায় ‘দেশু ৭’-এর লড়াই খুব একটা সহজ নয়। একই সময়ে মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ও শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকাত’। ফলে বক্স অফিসে দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে কৌতূহল।

আরও