দেড় বছর পর মঞ্চে ফিরছে ‘অর্থহীন’

এই রক উৎসবে অর্থহীনের পাশাপাশি দেশের আরও বেশ কয়েকটি ব্যান্ডকে এক মঞ্চে দেখা যাবে। কনসার্টের লাইনআপে রয়েছে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। আয়োজক সূত্রে জানা গেছে, ১০ জুলাই দুপুর ২টা থেকে শুরু হয়ে এই সংগীত উৎসব চলবে রাত ১১টা পর্যন্ত। ইতোমধ্যে ২৫ জুন থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।

রক সংগীতপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে কনসার্টের মঞ্চে ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। প্রায় দেড় বছরের বিরতি কাটিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএসসিসি) ‘হল অব ফেম’-এ পারফর্ম করবে ব্যান্ডটি। ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ নামের এ মেগা কনসার্টের মধ্য দিয়েই দীর্ঘদিন পর ভক্তদের সামনে হাজির হতে যাচ্ছেন ‘বেজবাবা’ সুমন ও তার দল।

লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনায় আয়োজিত এ রক উৎসবে অর্থহীনের পাশাপাশি দেশের আরো বেশ কয়েকটি ব্যান্ডকে এক মঞ্চে দেখা যাবে। কনসার্টের লাইনআপে রয়েছে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। আয়োজক সূত্রে জানা গেছে, ১০ জুলাই দুপুর ২টা থেকে শুরু হয়ে এ সংগীত উৎসব চলবে রাত ১১টা পর্যন্ত। ইতোমধ্যে ২৫ জুন থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।

তবে এবার সম্পূর্ণ নতুন এক লাইনআপ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবে অর্থহীন। গত মার্চে ব্যান্ডটির দীর্ঘদিনের ড্রামার মার্ক ডন এবং গিটারিস্ট এহতেশাম আলী মঈনের বিদায়ের খবর নিশ্চিত করা হয়েছিল। এরপর নতুনভাবে দল গোছানোর অংশ হিসেবে ব্যান্ডে পুনরায় ফিরে এসেছেন সংগীতশিল্পী শিশির আহমেদ। তিনি এবার গিটার ও কিবোর্ডের দায়িত্ব পালন করবেন।

এছাড়া নতুন সদস্য হিসেবে কিবোর্ড ও গিটারে যুক্ত হয়েছেন আদনান আতিক। আর ড্রামসে অতিথি সদস্য হিসেবে স্টিক হাতে থাকছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের শেখ এম রিয়াজ। একেবারেই নতুন এই লাইনআপ নিয়ে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর মঞ্চেই প্রথমবারের মতো লাইভ পারফর্ম করতে যাচ্ছে অর্থহীন।

আরও