ইকবাল খন্দকারের অতিথি এবার আলেয়া ফেরদৌসী

দুই শতাধিক বেতার নাটকে অভিনয় করেছেন আলেয়া ফেরদৌসী। বর্তমানে বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা

কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আর এ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা, যারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তিজীবনের এবং বর্ণাঢ্য কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব তথা ৫৬তম পর্বে অতিথি হয়ে এসেছেন আলেয়া ফেরদৌসী।

তিনি দুই শতাধিক বেতার নাটকে অভিনয় করেছেন। বর্তমানে বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা।

অনুষ্ঠান সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এ অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন, যা অনেকেরই অজানা। তাই অনুষ্ঠানটির বিগত পর্বগুলো দর্শক পছন্দ করেছেন। আশা করছি পর্বটি তাদের ভালো লাগবে।

এবারের অতিথি আলেয়া ফেরদৌসী বলেন, জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। তাই অনেক কথা, অনেক স্মৃতি জমা হয়েছে। সব বলতে না পারলেও এ অনুষ্ঠানে কিছু স্মৃতিকথা বলতে পেরেছি। যারা আমাকে ভালোবাসেন, আশা করি তাদের মন্দ লাগবে না।

সোহেল রানার প্রযোজনায় পর্বটি আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

আরও