দেশে চালু হচ্ছে নতুন ওটিটি প্লাটফর্ম ‘উৎসব’

বিনোদনপ্রিয় দর্শকের জন্য আসতে যাচ্ছে নতুন চমক।

‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে নতুন আঙ্গিকে যাত্রা করতে যাচ্ছে দেশীয় ওটিটি প্লাটফর্ম উৎসব। বাংলা সিনেমা, অরিজিনাল সিরিজ ও ওয়েব ফিল্মকে প্রাধান্য দিয়ে ২১ মে আনুষ্ঠানিকভাবে এ প্লাটফর্মের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

শুরুতেই মানসম্মত বাংলা কনটেন্টকে কেন্দ্র করে বিশ্ববাজারে নিজেদের আলাদা একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় উৎসব। প্লাটফর্মটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো বাণিজ্যিক বা ভিন্নধর্মী সিনেমা মুক্তির পর তা থিয়েটার-পরবর্তী সময়ে সবচেয়ে আগে ওটিটি হিসেবে এ প্লাটফর্মেই দেখা যাবে। শুধু নতুন সিনেমাই নয়, নতুন-পুরনো মিলিয়ে শতাধিক কালজয়ী চলচ্চিত্র ও এক্সক্লুসিভ কনটেন্ট নিয়ে ওটিটির দুনিয়ায় যাত্রা শুরু করছে উৎসব।

প্লাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদ হাসান অভি। উৎসব নিয়ে নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরো সহজ ও আকর্ষণীয় উপায়ে দর্শকের দোরগোড়ায় পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা এমন একটি বিশ্বমানের প্লাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তে বসে বাংলা ভাষার দর্শক সহজেই নতুন সিনেমা ও তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন। বর্তমানে দেশে সিনেমা হলের সংখ্যা অনেক কমে এসেছে। প্রতিটি জেলায় সিনেমা হল না থাকায় দেশের বহু প্রান্তিক দর্শক নতুন নতুন সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছে। আবার বৈশ্বিক মুক্তির পরও প্রবাসীরা হাতের নাগালে নতুন বাংলা সিনেমা সময়মতো দেখতে পায় না। মূলত সিনেমা হলের সে অভাব দূর করতেই আমাদের উৎসব প্লাটফর্ম নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।’

আরও