পূজামণ্ডপে গাইলেন রণবীর কাপুর

গানটি ২০১৩ সালে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র। উৎসবের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মুম্বাইয়ে ১৬ অক্টোবর শুরু হয়েছে দুর্গা পূজার উৎসব। উৎসবের আমেজে সেজে উঠেছে শহর, আর ঐতিহ্যবাহী নর্থ বম্বে সর্বজনীন দুর্গা পূজার মণ্ডপে ভিড় জমাচ্ছেন বলিউডের তারকারা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন রণবীর কাপুর। শনিবার মণ্ডপে যান তিনি। পরে নিজের জনপ্রিয় গান ‘কবিরা’ গেয়ে ভক্তদের চমকে দেন। গানটি ২০১৩ সালে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র। উৎসবের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, কবিরা গাওয়ার সময় গায়িকা হর্ষদীপ কৌরের সঙ্গে মঞ্চে যোগ দিয়েছেন রণবীর। গায়িকার সঙ্গে গলা মিলিয়ে গান গাওয়ার পাশাপাশি পারফর্মও করেন অভিনেতা। তার এ উপস্থিতি দর্শকের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। রণবীরের কণ্ঠে কবিরা শুনে নস্টালজিয়ায় ভাসেন ভক্তরা।

আরও