বলিউড বাদশাহ শাহরুখ পুত্র আরিয়ান খান। বাবার মতো সুদর্শন ও ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন। বলা যায়, সে কারণেই সর্বদা চর্চায়ও থাকেন তিনি। তবে এবার বিষয়টা ভিন্ন। জানা গেছে, নিজ অর্থে ভারতের দিল্লী শহরে আরিয়ান দুটি ফ্ল্যাট কিনেছেন। যেগুলোর মোট ক্রয়মূল্য ভারতীয় মুদ্রায় ৩৭ কোটি রুপি। মজার বিষয় হলো, দক্ষিণ ভারতের যে অংশে আরিয়ান ফ্ল্যাট কিনেছে সে জায়গায়ই একসময় শাহরুখ-গৌরি থাকতেন।
শাহরুখের বড় দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খান সম্প্রতি তাদের ক্যারিয়ার নিয়ে বেশ গোছালোভাবেই এগিয়ে চলছেন। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস অনুযায়ী, দিল্লীর প্রাঞ্চাশীল পার্কের সম্পত্তিও আরিয়ানের অর্জন। ২০২৪ সালের মে মাসে তিনি প্রায় আড়াই কোটি রুপি দিয়ে রেজিস্ট্রি করেছেন দিল্লীর ফ্ল্যাট দুটি। যদিও দিল্লির মতো জনবহুল শহরে বলিউড তারকাদের খুব একটা সম্পত্তি কিনতে দেখা যায় না। সূত্রমতে আরো জানা গেছে, বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার অমিতাভ বচ্চনও দিল্লিতে তার গুলমোহার পার্ক স্থাপনাটি ২৩ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছেন, যার অবস্থান ছিল দক্ষিণ দিল্লিতেই। তবে শাহরুখ সর্বদাই তার জন্মস্থান দিল্লিতে কিছু না কিছু করতে চেয়েছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস