অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে তাকে ঘিরে। প্রেমের গুঞ্জন, বিয়ের পরিকল্পনা কিংবা মনের মানুষের পরিচয়—এসব নিয়ে এবার আগামীর সময়ের সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’-এর অতিথি হয়েছেন তিনি।
পান্থ আফজালের উপস্থাপনায় আলাপচারিতায় অভিনয়জীবনের ব্যস্ততা থেকে শুরু করে পর্দার বাইরের জীবনযাপন, পছন্দ-অপছন্দ এবং চলচ্চিত্র অঙ্গন নিয়ে নিজের ভাবনা তুলে ধরবেন মন্দিরা। আলোচনায় উঠে আসবে প্রেম নিয়ে চলমান গুঞ্জন, বিয়ের পরিকল্পনাসহ নানা প্রশ্ন।
এবারের দুর্গাপূজা কীভাবে কেটেছে সেসব নিয়েও কথা বলবেন এ অভিনেত্রী। ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গের পাশাপাশি সিরিয়াস আলোচনা ও মজার প্রশ্নোত্তরে সাজানো হয়েছে এবারের পর্ব।
পান্থ আফজালের উপস্থাপনায় মন্দিরা চক্রবর্তীকে নিয়ে ‘স্টার স্টোরিজ’-এর এবারের পর্বটি আজ রাত ৮টায় প্রচারিত হবে। আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে।