ঝড়ের কারণে কেটি পেরির কনসার্ট বাতিল

বেলজিয়ামের ‘ভেরখটার বুটিক’ উৎসবে গত শনিবার পপ তারকা কেটি পেরির কনসার্ট হওয়ার কথা ছিল।

তবে তীব্র ঝড় ও বজ্রপাতের পূর্বাভাসের কারণে দর্শকের নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়। ইনস্টাগ্রামে কেটি পেরি জানান, রাত ১০টায় পারফর্ম করার জন্য তিনি যখন ব্যাকস্টেজে মেকআপ নিচ্ছিলেন, তখনই শো বাতিলের খবর আসে। ৫৫ হাজার ভক্তের কাছে দুঃখ প্রকাশ করে তিনি জানান, দর্শকের নিরাপত্তা তার কাছে গুরুত্বপূর্ণ।

আরও