এ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা। তারা কথা বলেন নিজেদের আলোকিত ব্যক্তি জীবন ও বর্ণাঢ্য কর্ম জীবন নিয়ে। বেশ ক’টি পর্ব প্রচার হয়েছে শিক্ষা-সংস্কৃতি অনির্বাণের। তারই ধারাবাহিকতায় এবার আসছে ৬৮তম পর্ব। এবারের অতিথি সংগীতশিল্পী সুজিত মোস্তফা। এ পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা।
অনুষ্ঠান সম্পর্কে সুজিত মোস্তফা বলেন, ‘একজন শিল্পীর শিল্পী জীবনের কথা যেমন দর্শক জানতে চায়, তেমনি ব্যক্তি জীবনের কথাও জানতে চায়। তবে ব্যক্তি জীবনের কথা সবসময় বলা হয়ে ওঠে না। অনুষ্ঠানটি মূলত ব্যক্তি জীবনের কথা বলার অনুষ্ঠান। যারা দেখবে, বিশ্বাস করি তাদের ভালো লাগবে।’
সোহেল রানার প্রযোজনায় পর্বটি জিটিভিতে প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।