চট্টগ্রাম শিল্পকলায় আজ থেকে ‘৫৩ পেরিয়ে অরিন্দম’

অনুষ্ঠানমালায় থাকছে অরিন্দমের নাট্যপ্রযোজনা ‘কবি’ ও ‘ডলু নদীর হাওয়া’। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’

দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’। দলটি মূলত চট্টগ্রামভিক্তিক। অর্ধ শতক ধরে তারা নাটক নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের সেই কাজ উদযাপনে শুরু হলো বিশেষ আয়োজন ’৫৩ পেরিয়ে অরিন্দম’। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আজ শুরু হওয়া আয়োজনটি চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানমালায় থাকছে অরিন্দমের নাট্যপ্রযোজনা ‘কবি’ ও ‘ডলু নদীর হাওয়া’। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’।

আয়োজনের অন্যতম অংশ হিসেবে থাকছে গ্রুপ থিয়েটার চট্টগ্রামের নাট্যজনদের ৪০’ স্মৃতি ও অরিন্দম উত্তরীয় প্রদান এবং জিয়া হায়দার স্মারক বক্তৃতা ‘সৃজনে অরিন্দম’।

স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন ড. ইউসুফ ইকবাল। পাশাপাশি থাকছে খোলা মাঠে পালাগানের আয়োজন। পালানাটক ‘নোলক জানের পালা’ রচনা ও নির্দেশনায় রয়েছেন সায়িক সিদ্দিকী, পরিবেশনায় আহির বাংলা।

কবি নাটকের দৃশ্য

চারদিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে অরিন্দমের ৫৩ বছরের নাট্যচর্চা, সৃজন ও সাংস্কৃতিক পথচলাকে উদযাপন করা হবে। ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুদিন সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। ১৮ ও ১৯ সেপ্টেম্বরের নাটকের টিকিট মিলনায়তনে পাওয়া যাবে।

আরও