শিক্ষা-সংস্কৃতি অনির্বাণের অতিথি কাজী হায়াৎ

জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ। অনুষ্ঠানটিতে এবারের অতিথি বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ।

জিটিভির নিয়মিত আয়োজন ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আলোঘর প্রকাশনা নিবেদিত এ অনুষ্ঠান কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে। এতে অতিথি হয়ে আসেন দেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা। তারা শোনান আলোকিত ব্যক্তিজীবন ও বর্ণাঢ্য কর্মজীবনের কথা।

সে ধারাবাহিকতায় এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। এ পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা।

অনুষ্ঠান সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এ অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন, যা অনেকেরই অজানা। তাই অনুষ্ঠানটির বিগত পর্বগুলো দর্শক পছন্দ করেছে। আশা করছি এ পর্বও তারা পছন্দ করবে।’

এ নিয়ে কাজী হায়াৎ বলেন, ‘এক জীবনে চেষ্টা করেছি কাজ করে যেতে। সবসময় কাজ নিয়েই ব্যস্ত থেকেছি। নিজের কথা আর সেভাবে বলা হয়নি। তবে এ অনুষ্ঠানে বলেছি। আশা করছি যারা অনুষ্ঠানটি দেখবেন, তাদের ভালো লাগবে।’

এটি আয়োজনের ৬৩তম পর্ব। সোহেল রানার প্রযোজনায় পর্বটি জিটিভিতে প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।

আরও