ভিয়েতনামে পুরস্কৃত ‘রইদ’

ঈদুল আজহায় মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।

দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে প্রশংসিত হচ্ছে সিনেমাটি। মুক্তির এতদিন পরও দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি, এমনকি এখনো ঈদের সিনেমা হিসেবে দর্শকের আগ্রহে রয়েছে রইদ। এবার আন্তর্জাতিক অঙ্গনেও মিলল বড় স্বীকৃতি। ভিয়েতনামের গুরুত্বপূর্ণ উৎসব ‘ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। মাত্র চার বছর বয়সী এ উৎসবের গুরুত্ব কম নয়। এশিয়ার চলচ্চিত্রের বিকাশে এটিকে এরই মধ্যে বড় প্লাটফর্ম হিসেবেই বিবেচনা করা হচ্ছে। গত ২৭ জুন শুরু হয়ে ৪ জুলাই পর্দা নামে চতুর্থ ‘ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর। এতে সমালোচক বিভাগে সেরা সিনেমা হয়েছে রইদ। খবরটি জানার পর ফেসবুক বার্তায় সিনেমার পরিচালক লিখেছেন, ‌‘‌এ উৎসবে ‘‌‘‌রইদ’’ পুরস্কার জেতায় আমি ভীষণ সম্মানিত বোধ করছি। উৎসব কর্তৃপক্ষের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা আমাদের অঞ্চলের গল্প বেছে নিয়েছেন এবং আমাদের ছবির ওপর আস্থা রেখেছেন। পাশাপাশি জুরি বোর্ডের প্রতিও ধন্যবাদ জানাই এ স্বীকৃতির জন্য।

আরও