শিল্পকলায় রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান ২৪ জুলাই

রুনা লায়লার কণ্ঠ সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে তার অবদান অসামান্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এক অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে তিনি তার জনপ্রিয় গানগুলো গাইবেন।

উপমহাদেশের বিখ্যাত শিল্পী রুনা লায়লা। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তার একক সংগীতানুষ্ঠান আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ওইদিন অনুষ্ঠানটি হচ্ছে না। আগামী ২৪ জুলাই অনুষ্ঠানটি আয়োজিত হবে। সেখানে সম্মাননা জানানো হবে তাকে।

রুনা লায়লার কণ্ঠ সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে তার অবদান অসামান্য। এই কিংবদন্তি শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সংগীতের ভুবনে তার অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে আগামী ২৪ জুলাই সন্ধ্যা ৬:৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন আয়োজন করা হয়েছে বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে তিনি তার জনপ্রিয় গানগুলো গাইবেন।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

আরও