বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দুরন্ত টিভির ১ ঘণ্টার বিশেষ নাটক ‘হৈহৈ হল্লা’। বুদ্ধপূর্ণিমাকে ঘিরে পাঁচটি ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের হাসি- আনন্দের চিত্র নাটকটি। নাটকটি একই সঙ্গে আনন্দ, হাসি, শিক্ষা ও অসাম্প্রদায়িকতার প্রতিচ্ছবি।
হৈহৈ হল্লা নাটকে দেখা যাবে, একটি বাড়ি, যেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন পরিবারের বসবাস। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সেখানে চলে উৎসবের আয়োজন। সেই আয়োজনে সবার দৃষ্টি এড়িয়ে অদ্ভুত এক লোক ঢুকে পড়ে বাড়িতে। লোকটি সাধু ভাষায় কথা বলে সবার সঙ্গে। তাকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার ঘটনা।
এ নাটকে বৌদ্ধ ধর্মের পঞ্চশীলের ভাবটিও ফুটিয়ে তোলা হয়েছে। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ এবং শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছে যারার তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা, স্বৌজঃ সায়ন্তন। নাটকটির রচয়িতা শাওন কৈরি এবং পরিচালক মো. তোফায়েল সরকার।
‘হৈহৈ হল্লা’ নাটকটি আজ দেখা যাবে দুরন্ত টিভির পর্দায় বেলা ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।