তিন দশক ধরে একই স্কুলে পিটিএ মিটিংয়ে যাচ্ছেন সাইফ, বদলেছেন শুধু শিক্ষকরা!

চার সন্তানের বাবা সাইফের কথায়, কয়েক দশক ধরে একই স্কুলের অভিভাবক-শিক্ষক বৈঠকে (পিটিএ) যেতে হচ্ছে তাকে। এর মধ্যে স্কুলের শিক্ষক বদলেছেন, বদলেছে সময়; কিন্তু স্কুলে অভিভাবক হিসেবে সাইফের উপস্থিতি রয়ে গেছে একই রকম। তার এ কথা শুনে হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানের দর্শকরা

রসবোধ আর সাবলীল রসিকতায় বলিউডে আলাদা পরিচিতি রয়েছে সাইফ আলী খানের। সম্প্রতি স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়ে নিজের পারিবারিক জীবনের এক মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা।

চার সন্তানের বাবা সাইফের কথায়, কয়েক দশক ধরে একই স্কুলের অভিভাবক-শিক্ষক বৈঠকে (পিটিএ) যেতে হচ্ছে তাকে। এর মধ্যে স্কুলের শিক্ষক বদলেছেন, বদলেছে সময়; কিন্তু স্কুলে অভিভাবক হিসেবে সাইফের উপস্থিতি রয়ে গেছে একই রকম। তার এ কথা শুনে হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানের দর্শকরা।

অনুষ্ঠানে সাইফকে প্রশ্ন করা হয়, সন্তানদের স্কুলের পিটিএ মিটিংয়ে সাধারণত কে যান—তিনি, নাকি কারিনা? উত্তরে অভিনেতা বলেন, ‘প্রথমত, ওই স্কুলে আমার চার সন্তান পড়েছে। তবে তারা বিভিন্ন বয়সে সেখানে পড়াশোনা করেছে। যখন আমার বয়স ২০ বছর, তখন প্রথম পিটিএ মিটিংয়ে গিয়েছিলাম। তার পর ৩০ বছর বয়সেও গিয়েছি। এখন ৫৫ বছর বয়সেও সেই একই স্কুলে দাঁড়িয়ে রয়েছি। স্কুলের শিক্ষকেরা বদলে গিয়েছেন, কিন্তু আমি একই রয়ে গিয়েছি।’

এ সময় পরবর্তী দশকের কথা উঠলে কারিনা জানান, তখন নিশ্চয় সাইফের সন্তানের মা থাকবেন অন্য কেউ!

সাইফের এ অভিজ্ঞতার পেছনে রয়েছে তার দুই সংসারের গল্প। প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। ১৯৯১ সালে বিয়ে করেন তারা। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১২ সালে কারিনা কাপুর খানকে বিয়ে করেন সাইফ। এ দম্পতির দুই ছেলে তৈমুর আলী খান ও জেহ আলী খান।

সাইফ ও কারিনা একসঙ্গে ‘এলওসি: কারগিল’ (২০০৩) ও ‘ওমকারা’ (২০০৬)-এর মতো ছবিতে অভিনয় করেছেন। তবে ২০০৮ সালে ‘তাশান’ ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্ক আরো গভীর হয়। পরে ‘কুরবান’ ও ‘এজেন্ট বিনোদ’ ছবিতেও একসঙ্গে কাজ করেন তারা।

প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ে বিয়ে করেন সাইফ ও কারিনা। ২০১৬ সালের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে পরিবারে আসে ছোট ছেলে জেহ।

কাজের দিক থেকে সাইফকে আগামী দিনে দেখা যাবে ‘হাম হিন্দুস্তানি’ ছবিতে। রাহুল ঢোলাকিয়া পরিচালিত এ পিরিয়ড ড্রামায় স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন আয়োজনের নেপথ্যের নানা চ্যালেঞ্জ তুলে ধরা হবে। নেটফ্লিক্সের এ ছবিতে সাইফের সঙ্গে অভিনয় করেছেন প্রতীক গান্ধী ও দীপক ডোব্রিয়াল।

অন্যদিকে, কারিনা কাপুর খানকে সর্বশেষ দেখা গেছে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে। গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন।

আরও