‘স্কুইড গেম’-এর রহস্যময় ‘দ্য রিক্রুটার’ চরিত্রে যিনি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন, সেই দক্ষিণ কোরীয় অভিনেতা গং ইউ তার ১৫ বছরের পোষা বিড়ালকে হারিয়েছেন। দীর্ঘদিন ধরে পাশে থাকা প্রিয় বিড়ালটির মৃত্যুতে আবেগঘন বিদায় জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবির সঙ্গে দেয়া ক্যাপশনে উঠে এসেছে বিড়ালটির প্রতি তার মায়া, ভালোবাসা আর বিচ্ছেদের ভার।
স্কুইড গেম সিরিজে সবাইকে গেম খেলার জন্য রিক্রুট বা আমন্ত্রণ জানানো স্যুট পরিহিত ভদ্রলোকটি 'দ্য রিক্রুটর' বা 'দ্য সেলসম্যান' নামে পরিচিত। দক্ষিণ কোরীয় অভিনেতা গং ইউ ই এই চরিত্রতে অভিনয় করেছেন।
গত ১২ আগস্ট ইনস্টাগ্রামে বিড়ালটির সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন গং ইউ। সঙ্গে লেখেন কিছু বিদায়ী কথা। বিড়ালটি ছিল তার নিজের যত্নে বেড়ে ওঠা প্রথম কোনো পোষ্য প্রাণী। তাই অন্যদের তুলনায় ‘কংকং’ নামের এই বিড়ালটির জায়গা তার জীবনে আলাদা ছিল।
গং ইউ লেখেন, প্রথম বলেই হয়তো তাকে আরো বেশি যত্ন করতেন তিনি। এমনকি বিড়ালটির মধ্যে নিজের অনেক মিলও খুঁজে পেতেন তিনি।
বিড়ালটির নাম ছিল কংকং। বিড়ালটি ছিল অভিনেতা গং ইউয়ের যত্নে বেড়ে ওঠা প্রথম কোনো পোষা প্রাণী। ১৫ বছর যাবত কংকং নামের এই বিড়ালটি তার সঙ্গে ছিল।
প্রিয় সঙ্গীকে বিদায় জানাতে গিয়ে গং ইউ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এত বছর পাশে থাকার জন্য। এরপরই লিখেছেন, ‘আবার দেখা হবে।’ শেষে জানিয়েছেন, তিনি কংকংকে খুব মিস করছেন। আর এ কয়েকটি বাক্যেই যেন ধরা পড়েছে তাদের ১৫ বছরের সম্পর্কের গভীরতা।
গং ইউয়ের ইনস্টাগ্রাম থেকে নেয়া
ছবিগুলোতেও ছিল সেই সম্পর্কের কোমল মুহূর্ত। গং ইউয়ের শেয়ার করা ছবিগুলোর একটিতে দেখা যায়, কংকং নিশ্চিন্তে তার কোলে শুয়ে আছে। গং ইউ তার দিকে স্নেহভরা চোখে তাকিয়ে আছেন।
গং ইউ আর কংকং এর স্নেহমাখা সম্পর্কের কিছু অংশ
অভিনেতার শোকে ভক্তরাও পাশে দাঁড়িয়েছেন। কেউ বিড়ালটির আত্মার শান্তি কামনা করেছেন, কেউ মনে করিয়ে দিয়েছেন, ভালোবাসায় কাটানো দীর্ঘ জীবনের স্মৃতিই শেষ পর্যন্ত থেকে যায়। গং ইউর বিদায়ী বার্তাও আমাদের সেই কথাই মনে করিয়ে দেয় যে পোষা প্রাণীর সঙ্গে তৈরি সম্পর্ক কতটা গভীর হতে পারে।
কাজের জগতে গং ইউ বর্তমানে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘স্লোলি অ্যান্ড ইনটেনসিভলি’-তে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া ক্যারিয়ারে প্রথমবারের মতো আগামী অক্টোবরে এশিয়াজুড়ে ভক্তদের সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য ফ্যান মিটিং ট্যুর শুরু করতে যাচ্ছেন এই তারকা।
তথ্যসূত্র: স্পোর্টস চোসুন